1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ

লক্ষ্মীপুর প্রতিনিধি:
সরকারি অর্থের সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও সততার এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান। উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করার পর রয়ে যাওয়া ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৬ নম্বর লামচর ইউনিয়নের ‘দাসপাড়া-শ্যামগঞ্জ খাল পুনঃখনন প্রকল্প’ গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটিতে মোট বরাদ্দ ছিল ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা। নিয়ম মেনে এবং সুনির্দিষ্ট প্রাক্কলন অনুযায়ী খালের কাজ যথাযথভাবে সম্পন্ন করার পর প্রয়োজনীয় ব্যয় নির্বাহ শেষে ৩৮ লাখ ৪০ হাজার ৯১০ টাকা উদ্বৃত্ত থাকে। পরবর্তীতে সরকারি আর্থিক বিধিমালা ও নিয়মনীতি অনুসরণ করে সম্পূর্ণ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের কাজটি শতভাগ যাচাই-বাছাই ও সরেজমিনে পরিদর্শন শেষে সম্পন্ন করা হয়েছে। কাজ শেষে উদ্বৃত্ত অর্থ সরকারি বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া আমাদের দায়িত্বেরই অংশ। প্রতিটি সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It