1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৯ টাইম ভিউ

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে সোমবার (২১ জুলাই) রাত ১১টা থেকে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত মনপুরা উপজেলার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তার স্বপন মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র নেতৃত্ব দিয়ে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছে বাহিনী। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানানো হয়।

উদ্ধার করা অস্ত্র এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It