1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮১ টাইম ভিউ

নিজস্ব প্রতিনিধি লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মিল্লাত হোসেন (৪২) নামের এক মালয়েশিয়া প্রবাসী নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে করুন মৃত্যু হয়েছে।
জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে দূর দেশ মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মিল্লাত হোসেন (৪২)। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে গেল তার সব স্বপ্ন, চিরতরে থেমে গেল তাঁর জীবনপ্রদীপ।কুয়ালালামপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও পদ্মাবাজারের মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন আজ (২২ জুলাই) বুধবার কাজের সময় ১০ তলার ওপর থেকে পড়ে আমার ভাই মিল্লাতের মৃত্যু হয়েছে, এমন খবর পাব তা স্বপ্নেও ভাবিনি।

দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে নিহতের স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়। পুরো হাসনাবাদ এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, প্রবাসী এই শ্রমিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It