1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২২ টাইম ভিউ

মোঃ শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতালায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে করতোয়া নদী থেকে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের চকগোপাল এলাকায় করতোয়া নদীর বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে নদীতে পেতে রাখা তিনটি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধার শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এগুলো আর ব্যবহার করা না যায়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবুর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মাহমুদুল নবীসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জাল ব্যবহার করলে ছোট মাছ, রেণু পোনা ও ডিমওয়ালা মাছ নির্বিচারে ধরা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। এ কারণে আইন অনুযায়ী অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে উপজেলা মৎস্য দপ্তর সবসময় তৎপর রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকল জেলেকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থেকে বৈধ উপায়ে মাছ আহরণের আহ্বান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It