1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার,তানিন পিয়াস চৌধুরী:

নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে (হাইট ব্যারিয়ার) ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে আরেক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নড়াইল শহরের প্রবেশমুখে চিত্রা নদীর ওপর নির্মিত চিত্রা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মনির কাজী নিজ বাড়ি থেকে নসিমনের ওপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরুর হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নসিমনটি নড়াইল শহরতলির সীমাখালী এলাকায় চিত্রা সেতুতে ওঠার সময় বড় যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত লোহার উচ্চতা নিয়ন্ত্রণ বারে তার মাথায় আঘাত লাগে। এতে তিনি ও সঙ্গে থাকা মিলন খান চলন্ত নসিমন থেকে ছিটকে সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনির কাজীকে মৃত ঘোষণা করেন। আহত মিলন খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
খেলাধুলার প্রসারে অনন্য উদ্যোগ রংমিস্ত্রি ভাইদের হাতে ফুটবল তুলে দিলেন রাসেল মাহমুদ সবুজ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টালিংয়ের মানববন্ধনের ঘোষণা নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে নড়াইল শহরে চিত্রা সেতুর প্রবেশমুখে উচ্চতা নিয়ন্ত্রণের লোহার বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে এক ব্যবসায়ী নিহত নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই করতোয়ায় অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান, চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে ধ্বংস রামগঞ্জে সরকারি কোষাগারে টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা ইউএন কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা, গ্রেপ্তার- ২

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It