7:42 am, Thursday, 22 October 2026

মনপুরায় স্বপ্নবুনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

স্টাফ রিপোর্টার,মনপুরা থেকে:

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় স্বপ্নবুনি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বপ্নবুনি ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলী ও সদস্যবৃন্দ। এ সময় কার্যক্রম পরিদর্শন করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

স্বপ্নবুনি ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী বলেন, “আমাদের মানবিক কার্যক্রম এখানেই সীমাবদ্ধ থাকবে না। আমরা আরও গতিশীলভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যেতে চাই। বিশেষ করে মনপুরার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমরা সব সময় মানুষের পাশে থাকব।”

স্থানীয় অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

মনপুরায় স্বপ্নবুনি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

আপডেটের সময় : 10:31:26 am, Friday, 9 October 2026