6:50 am, Thursday, 22 October 2026

উখিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত-বাল্যবিয়ে বন্ধের আহ্বান

সিরাজুল কবির বুলবুল, উখিয়া (কক্সবাজার)

‘শিশুর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।

পরে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাবীবা জাহানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনজিও কর্মকর্তা ইমানুর রহমান, উখিয়া সদর প্রেসক্লাবের আহ্বায়ক সিরাজুল কবির বুলবুল এবং উখিয়ার মানবাধিকারকর্মী জান্নাতুল ফেরদৌস।

বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে মেয়েদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

উখিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত-বাল্যবিয়ে বন্ধের আহ্বান

আপডেটের সময় : 01:04:47 pm, Monday, 12 October 2026