6:50 am, Thursday, 22 October 2026

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ-ক্রাইম রিপোর্টার,

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লক ও জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও স্থানীয় বাসিন্দা তৌহিদ (২২)।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ যৌথ দল গঠন করা হয়। পরে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এ/৩ ব্লকের একটি বাসা থেকে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লক থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ছোনা মেহের ও জামাল হোছাইন টেকনাফ থানার ২০২৫ সালের ৫ মার্চের ৯ নম্বর মামলার আসামি। মামলাটির জিআর নম্বর ১৫১/২০২৫। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩১৩/৩৪ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, তৌহিদের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১৭৭/২০২৩ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

পরে রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

আপডেটের সময় : 06:28:23 pm, Wednesday, 21 October 2026