7:43 am, Thursday, 22 October 2026

তজুমদ্দিনে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন

ইয়াসির রহমান, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জমি অবৈধভাবে দখলের চেষ্টা, মাদ্রাসা ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৬ অক্টোবর মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছেন অ্যাডভোকেট মোজাম্মেল হক (কুটি)। তাদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে একাধিকবার মাদ্রাসায় ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ভয়ভীতি দেখানো এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে মারধর ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তোলা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা দখলের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাদ্রাসার জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

তজুমদ্দিনে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, মানববন্ধন

আপডেটের সময় : 08:38:16 am, Wednesday, 7 October 2026