1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
বড়িহাট টু রহবল সড়ক চার লেনের পথে পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন অভিভাবক সদস্য মিরাজ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক সময়ের সংবাদ পত্রিকায় নিয়োগ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর যাদুকাটায় অভিযানে প্রশাসনের ওপর হামলার চেষ্টা!আটক ড্রেজার নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ-সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

‎নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা,সকল সবজির বাজার চড়া

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৭ টাইম ভিউ

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

‎টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় শাক-সবজির পাশাপাশি হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম।
‎বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও তা এখন ৩০০ টাকা ছাড়িয়েছে।
‎নাসিরনগরের বিভিন্ন বাজারে কোথাও ৩২০ টাকা, কোথাও ৩১০ কিংবা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ ও অনেক কম। এতে করে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ।

‎আজ রবিবার (২৬ জুলাই) নাসিরনগরের বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

‎বিক্রেতাদের মতে, বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর পুরোনো কাঁচামরিচের দাম উঠেছে ৩২০ টাকা পর্যন্ত কেজিতে।

‎তারা বলেন, এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০-১৩০ টাকা। টানা বৃষ্টিতে মরিচের দাম বেড়ে গেছে বলে তারা দাবি করেন।

‎নাসিরনগর বাজারের সবজি বিক্রেতা মিন্টু মিয়া জানান, এক সপ্তাহের ব্যবধানে শুধু সবজি না অনেক কিছুর দাম ই ঊর্ধ্বমুখী। ক্রেতাদের সঙ্গে দাম দিয়ে মাঝেমধ্যে ই বিবাদে জড়াতে হচ্ছে আমাদেরকে।

‎তিনি বলেন, আমাদের কিনে আনতে হচ্ছে বেশি দামে, কমে কিভাবে বিক্রি করবো। বৃষ্টি কমলে হয়তো দামও কমে যেতে পারে।
‎বাজার করতে যাওয়া একজন গৃহিণী আঁখী আক্তার বলেন, দাম আসলে আমাদের নাগালের বাইরে। কাঁচামরিচের দাম ক্রমাগত বাড়ছে, এখন রান্নাতে তো প্রয়োজনীয় জিনিস এটা। কাঁচামরিচ ছাড়া রান্না করবো কিভাবে। অন্যান্য সবজির দামও বেশি। দুই-তিন রকমের সবজি অল্প করে কিনতে গিয়েও দুই তিনশো টাকার মতো চলে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
বড়িহাট টু রহবল সড়ক চার লেনের পথে পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন অভিভাবক সদস্য মিরাজ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক সময়ের সংবাদ পত্রিকায় নিয়োগ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর যাদুকাটায় অভিযানে প্রশাসনের ওপর হামলার চেষ্টা!আটক ড্রেজার নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ-সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It