1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন অভিভাবক সদস্য মিরাজ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক সময়ের সংবাদ পত্রিকায় নিয়োগ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর যাদুকাটায় অভিযানে প্রশাসনের ওপর হামলার চেষ্টা!আটক ড্রেজার নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ-সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী গাইবান্ধায় নতুন আরআই হিসেবে যোগদান করলেন পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম

দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৫ টাইম ভিউ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক এদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন শাহ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯-৩৬) এর সদস্য প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সদস্য সুকুমার রায়, সাংবাদিক রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংবাদিক উত্তম শর্মা, আব্দুল জলিল, মামুনুর রশীদ শাহিন ও জাহিদ হাসান।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন অভিভাবক সদস্য মিরাজ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার হিসেবে দৈনিক সময়ের সংবাদ পত্রিকায় নিয়োগ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর যাদুকাটায় অভিযানে প্রশাসনের ওপর হামলার চেষ্টা!আটক ড্রেজার নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ-সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী গাইবান্ধায় নতুন আরআই হিসেবে যোগদান করলেন পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It