7:42 am, Thursday, 22 October 2026

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরার মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাল আটক-আগুনে পুড়িয়ে ধ্বংস

মোঃকামরুল হোসেন সুমন,মনপুরাঃ

ভোলার মনপুরা উপজেলায় মা ইলিশ ও মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ৪৬ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় লাখ টাকা বলে ধারনা করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (২০ অগাস্ট) রাত আনুমানিক ৭ঃ০০ ঘটিকা থেকে ভোর পর্যন্ত মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া,উওর সাকুচিয়া ইউনিয়নের জনতাবাজার,লতাখালি, খারিরখাল সহ উপজেলার হাজিরহাট পর্যন্ত সংলগ্ন মেঘনায় প্রতিদিনের ন্যায় আজও এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে কোস্টগার্ড সদস্যরা বিপুল পরিমাণ কারেন্ট জাল মেঘনা থেকে উদ্ধার করেন।
পরে মঙ্গলবার রাতে মনপুরা উপজেলার আউট পোস্টে এনে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়।
মাছ গুলো উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরন করা হয় বলে জানান তারা।মেঘনায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অসাধু জেলেরা।কোস্টগার্ড সদস্যরা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষা, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে অবৈধ জালের বিরুদ্ধে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য,মা ইলিশ নিষেধাজ্ঞায় নদীতে মাছ শিকারে যাওয়া মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।এ সময় নির্বিচারে মাছ ও মাছের পোনা নিধন করা থেকে বিরত থাকার কথা জানান তারা, যা দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। তাই মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে মনপুরা উপজেলা কোস্টগার্ড জানায়,মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা থাকা ও জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধনের উপর সব সময় আমাদের টিম নিয়োজিত আছে। উক্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

টেকনাফে এপিবিএন-পুলিশের যৌথ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরার মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাল আটক-আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় : 02:10:38 am, Wednesday, 21 October 2026