8:40 pm, Tuesday, 22 September 2026

পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ আজিজুল হাকিম,পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। গত শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে পরিচালিত এক অভিযানে এসব গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে র‌্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল পার্বতীপুরের রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ওপর মালিকবিহীন অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ব্যাগ দুটি তল্লাশি করে একটি থেকে ৫০ রাউন্ড এবং অপরটি থেকে ৪২ রাউন্ডসহ সর্বমোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। উদ্ধারকৃত গুলি পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ জানান, উদ্ধারকৃত গুলির ঘটনায় রোববার সকালে পার্বতীপুর মডেল থানায় র‌্যাব-১৩ এর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার

আপডেটের সময় : 05:03:45 am, Monday, 14 September 2026