12:08 pm, Friday, 20 November 2026

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃকামরুল হোসেন সুমন,মনপুরাঃ

দ্বীপ জেলা ভোলার মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব।এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরনবী, মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি মো. তামিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. আশরাফ হোসেন এবং উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কাসেম।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আব্দুর রহিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম শাহীন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইকরাম কবির।

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় তিনি দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্বের ওপর জোর দেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : 02:38:17 pm, Saturday, 7 November 2026