12:10 pm, Friday, 20 November 2026

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. রাকিবকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীহাট বাজারসংলগ্ন সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রাকিব সাতকানিয়ার দক্ষিণ চরতি এলাকার মনির আহম্মেদের ছেলে।

ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিব একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁকে উদ্ধার করা আলামতসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

আপডেটের সময় : 04:19:53 pm, Saturday, 7 November 2026