6:04 pm, Tuesday, 22 September 2026

​পার্বতীপুরে প্রিপেইড ও স্মার্ট মিটারের বিরুদ্ধে মশাল মিছিল ও গণবিক্ষোভ

মোঃ আজিজুল হাকিম ​পার্বতীপুর, দিনাজপুর:
বিদ্যুৎ ও গ্যাস গ্রাহকদের ওপর প্রিপেইড ও স্মার্ট মিটারের নামে অতিরিক্ত চার্জ, ভোগান্তি এবং অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে দিনাজপুরের পার্বতীপুরের সাধারণ জনগণ। “পার্বতীপুর নাগরিক কমিটি”-র আহ্বানে গতকাল সন্ধ্যায় এক বিশাল মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
​পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “প্রিপেইড ও স্মার্ট মিটারের নামে গ্রাহকদের ওপর প্রতিনিয়ত আর্থিক জুলুম ও হয়রানি চালানো হচ্ছে। কোনো প্রকার পূর্ব সদ্ব্যবহার বা সচ্ছতা ছাড়াই অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
​সমাবেশ থেকে পার্বতীপুর নাগরিক কমিটির পক্ষ থেকে ৩ দফা প্রধান দাবি উত্থাপন করা হয়:
১. অন্যায্য প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করতে হবে।
২. স্মার্ট ও গ্যাস মিটারের নামে গ্রাহক হয়রানি এবং অতিরিক্ত চার্জ কাটা বন্ধ করতে হবে।
৩. বিদ্যুৎ ও গ্যাস গ্রাহকদের অধিকার রক্ষা ও জনস্বার্থ সমুন্নত রাখতে হবে।
​সংগঠনের নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহক স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে পার্বতীপুরের জনগণ আগামীতেও ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। অবিলম্বে এই অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

​পার্বতীপুরে প্রিপেইড ও স্মার্ট মিটারের বিরুদ্ধে মশাল মিছিল ও গণবিক্ষোভ

আপডেটের সময় : 02:15:36 pm, Sunday, 20 September 2026