2:22 pm, Sunday, 22 November 2026

১৬এপিবিএনের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ,

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জারি করা জিআর ওয়ারেন্টভুক্ত নুর কামাল (৩১) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের দিবাকালীন টহল দলের সদস্যরা জানতে পারেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামি ২২ নম্বর ক্যাম্পের ডি/১ ব্লকে নিজের বসতঘরে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে এপিবিএনের টহল দলের কর্মকর্তারা ও সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ বসতঘর থেকে নুর কামালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুর কামাল (৩১) ওই ক্যাম্পের ডি/১ ব্লকের ১৬৩৮ নম্বর ঘরে বসবাস করেন। তাঁর বাবার নাম নুর আলম এবং মায়ের নাম সলেমা খাতুন।

এপিবিএন সূত্র আরও জানায়, নুর কামাল টেকনাফ থানার জিআর মামলা নম্বর ৯৩৫/২০-এর ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(গ) ধারায় মামলা রয়েছে। এ মামলায় তাঁর বিরুদ্ধে ২০২৫ সালের ২ ডিসেম্বর ওয়ারেন্ট জারি করা হয়।

অভিযানে গ্রেপ্তারের পর নুর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ পুলিশি এসকর্টের মাধ্যমে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

টেকনাফে বোমা তৈরির সরঞ্জামসহ অস্ত্রের চালান জব্দ

১৬এপিবিএনের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

আপডেটের সময় : 09:08:00 am, Saturday, 21 November 2026