1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তী নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বিচ্ছেদের পর মানসিক অস্থিরতা রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ময়মনসিংহে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড ‎জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসকের কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি শাহী হালুয়া রুটি

বিচ্ছেদের পর মানসিক অস্থিরতা রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তুলা রাম (৩৯) মারা গেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভাংবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় তুলা রাম পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক বিরোধ ও মতবিরোধ দেখা দেয়। কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্ত্রীকে ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে স্বজনদের দাবি।

এলাকাবাসীর ভাষ্য, ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ সম্প্রচার করেন। সেখানে পরিচিতজনদের কাছে ক্ষমা প্রার্থনা করার পর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে জানা যায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে সৃষ্ট মানসিক কষ্ট থেকেই এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত তুলা রামের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
একটি হারানো বিজ্ঞপ্তী নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বিচ্ছেদের পর মানসিক অস্থিরতা রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু ময়মনসিংহে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড ‎জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসকের কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২ দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি শাহী হালুয়া রুটি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It