

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৭ জুলাই ২০২৬) গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আরাফাত সিদ্দিকীর নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের একটি দল, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) এবং এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।এ সময় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
এদিকে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিকূল আবহাওয়া ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান। তাঁর উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।উপজেলা প্রশাসন সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জানায়, কোথাও বাল্যবিবাহের উদ্যোগের খবর পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায়ই বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply