1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি শাহী হালুয়া রুটি ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এলেও অর্থ ফেরত পেতে দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রতারণার শিকার ব্যক্তি সংসার নষ্ট হলে রাষ্ট্র নষ্ট হয়: এমপি আমান বড়িহাট টু রহবল সড়ক চার লেনের পথে পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

সংসার নষ্ট হলে রাষ্ট্র নষ্ট হয়: এমপি আমান

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ টাইম ভিউ

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে ‘শহীদ স্মৃতিসৌধ’ উন্মোচন অনুষ্ঠানে সমাজ থেকে মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়নে জিরো টলারেন্স নীতি ও কঠোর অঙ্গীকার ব্যক্ত করেছেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) সকালে বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমান উল্লাহ আমান পরিবার ও সমাজ রক্ষায় মাদককে সম্পূর্ণ ‘না’ বলার আহ্বান জানান। তিনি বলেন, “রাষ্ট্রের ক্ষুদ্রতম অংশ হলো সংসার। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সংসার নিয়েই একটি রাষ্ট্র গঠিত। কোনো পরিবারের সংসার যদি নষ্ট হয়ে যায়, তবে পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হয়। তাই রাষ্ট্রকে ভালো রাখতে হলে প্রতিটি সংসারকে ভালো ও মাদকমুক্ত রাখতে হবে।”
মাদক সেবনকারী ও বিক্রেতা— উভয়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন। এমপি বলেন, মাদকাসক্ত ব্যক্তি কেবল নিজেকে নয়, পুরো পরিবার ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের সাথে জড়িত কারো পক্ষে কোনো ধরনের তদবির সহ্য করা হবে না। এমনকি এমপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম বা অপরাধের চেষ্টা করলে, তাকেও কোনো ছাড় না দিয়ে সরাসরি আইনের আওতায় আনা হবে।
বক্তব্যে এলাকার অবকাঠামোগত মানোন্নয়নের চিত্র তুলে ধরে তিনি জানান, বিগত সরকারের সময়ে আলিপুর ব্রিজের চুরি হয়ে যাওয়া লাইটসমূহ ও আলোর ব্যবস্থা পুনরায় সংস্কার করে সচল করা হয়েছে।

এছাড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় বড় স্বস্তি ফেরাতে ২৯ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ঘোষণা দিয়ে তিনি জানান— উপজেলা থেকে কলাভোলা, খোলামোড়া, আঁটিরবাজার, কলাতিয়া, হযরতপুর ও তারানগর হয়ে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ খায়ের উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক শ্রীনগরে ফুটপাতে বিক্রি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি শাহী হালুয়া রুটি ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন ইতালি পাঠানোর নামে ২১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এলেও অর্থ ফেরত পেতে দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রতারণার শিকার ব্যক্তি সংসার নষ্ট হলে রাষ্ট্র নষ্ট হয়: এমপি আমান বড়িহাট টু রহবল সড়ক চার লেনের পথে পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It