
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার মোকামতলায় উৎসবমুখর পরিবেশে নবগঠিত উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় মোকামতলা মহিলা কলেজের হলরুমে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে হলরুম প্রাণবন্ত হয়ে ওঠে।
মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম-আহ্বায়ক নূরে আলম মামুন তালুকদার, আব্দুস সালাম, রুহুল আমিন ফটু, আব্দুল মান্নান ও কামরুজ্জামান তারা, আব্দুল লতিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুদা শাকিল ও ফাইমা আক্তার, সাবেক চেয়ারম্যান মোখলেছার, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, যুগ্ম-আহ্বায়ক গোলাম রব্বানী ও রনি মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোকামতলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ মিল্টন মিজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তারেক রহমান মিলু, সদস্য সচিব আহসান হাবীব হাসান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, সদস্য সচিব বিপ্লব প্রাংসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলের কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরিচিতি সভাটি পরিণত হয় বিএনপি ওহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায়।
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া)প্রতিনিধি: 



















