6:35 pm, Tuesday, 22 September 2026

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার,আটক ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে অপহরণের চার দিন পর ছামিউল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মোহাম্মদ ফয়সাল (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছামিউল্লাহকে উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ছামিউল্লাহ বাসা থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হন। এরপর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা নয়াপাড়া পুলিশ ক্যাম্পে বিষয়টি অবহিত করেন। পরে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারীদের কাছ থেকে ছামিউল্লাহকে উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ ফয়সালকে আটক করা হয়।
আটক ফয়সাল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। উদ্ধার হওয়া ছামিউল্লাহ একই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
১৬ এপিবিএন জানিয়েছে, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার,আটক ১

আপডেটের সময় : 02:13:13 am, Tuesday, 22 September 2026