
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ছাত্রদল।
রোববার (১৩ সেপ্টেম্বর) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ চত্বরে মদন উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কর্মসূচিতে মদন উপজেলা ছাত্রদল, মদন পৌর ছাত্রদল ও সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগান দেন। পরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মদন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন, সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ লায়ন; মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা; সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ ও সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন ভূঁইয়া জাপানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলী আজগর পনির,মদন উপজেলা প্রতিনিধি: 


















