10:07 pm, Tuesday, 22 September 2026

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ’ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার সকালে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সকালে সিও অফিস বাসস্ট্যান্ডসংলগ্ন দলীয় কার্যালয় চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপজেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ এবং ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, বিএনপির সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, হেলালুর রহমান হেলাল, যুবদল নেতা মোস্তাক আহমেদ, আবু রায়হান, জাহিদ হাসান রোস্তম, মখলেছার রহমান বাবুসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা চিকিৎসার ওপর নির্ভর না করে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেটের সময় : 03:02:50 pm, Tuesday, 22 September 2026