9:08 pm, Tuesday, 22 September 2026

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আব্দুল মহিত তালুকদার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের খবরে বগুড়া-৩ আসনের দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে আব্দুর মহিত তালুকদার রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বগুড়া-৩ আসনের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বিশেষ করে দীর্ঘদিনের রেল যোগাযোগসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে তাঁর নতুন দায়িত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন দায়িত্বে আব্দুল মহিত তালুকদারের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন বগুড়া-৩ আসনের সর্বস্তরের মানুষ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আব্দুল মহিত তালুকদার

আপডেটের সময় : 02:11:15 pm, Saturday, 12 September 2026