1:19 pm, Friday, 20 November 2026

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা-অভিযান চালিয়ে গ্রেফতার-২

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:

ভোলার মনপুরায় ইউপি মেম্বার মোঃ শরিফকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়।আহত ইউপি মেম্বারের ভাই রুবেল ভূঁইয়া ৬ জনকে আসামী করে মামলা করে।

রোববার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলীর ইউনিয়নের কাজীরচর অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে।

পরে দুপুর ২ টায় আটককৃত আসামীদের আদালতে সোর্পদ করে জানিয়েছেন ওসি মাজাহারুল ইসলাম।

আটকৃত আসামীদ্বয় হলেন, মোঃ জুয়েল (২৫) ও মোঃ ছালাউদ্দিন (৩৬)। এদের দুইজনের বাড়ি কলাতলী ইউনিয়নের কাজীরচরে ১ ও ২ নং ওয়ার্ডে।

এজাহার সূত্রে ও বাদী রুবেল ভূঁইয়া জানান, শনিবার সকালে সাড়ে ৬ টায় মামলার আসামীরা তার ভাই ইউপি মেম্বার মোঃ শরিফের কাছে চাঁদা দাবী করে। পরে চাঁদার বদলে মহিষ নিয়ে যাওয়ার সময় ইউপি মেম্বার বাধা দিলে তখন আসামীরা পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। তিনি নিজে বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় নিজেদের নির্দোষ দাবী করেন গ্রেফতারকৃত আসামী মোঃ ছালাউদ্দিন ও মোঃ জুয়েল।

তারা জানান, হামলার ঘটনায় তারা জড়িত নয়।রাজনৈতিক বিরোধের জেরে তাদের আসামী করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলার ৬ আসামীর মধ্যে দুইজনকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার অপর চার আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মামলা-অভিযান চালিয়ে গ্রেফতার-২

আপডেটের সময় : 06:16:38 am, Monday, 5 October 2026