9:12 pm, Tuesday, 22 September 2026

ধুনটে তরুণদের মাঝে সীরাতের আলো ছড়াতে আল ইকরাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:

তরুণদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শের শিক্ষা ছড়িয়ে দিতে বগুড়ার ধুনটে যুব সীরাত প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ধুনট উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন দারুস সালাম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৭৩ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চিকাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ রুবেল সরকার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কাজিপুরের আল-জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইব্রাহিম খলিল কাসেমী।

প্রতিযোগিতায় মহানবী ﷺ-এর জীবন, কর্ম ও আদর্শ বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান যাচাই করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন মোহাম্মদ নাহিদ সরকার, দ্বিতীয় মোঃ আব্দুল্লাহ এবং তৃতীয় হন মোঃ আব্দুল মুত্তালিব।

পরে অতিথিরা বিজয়ীদের হাতে সীরাত বিষয়ক গ্রন্থ ও ইসলামিক উপহার তুলে দেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৩ জনের প্রত্যেককেও সৌজন্যমূলক পুরস্কার দেওয়া হয়েছে।

আল ইকরাম ফাউন্ডেশনের সভাপতি মোঃ জোবায়ের বলেন, তরুণদের মাঝে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও রাসূলুল্লাহ ﷺ-এর জীবনাদর্শ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের সীরাতভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেষে পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে তরুণদের মাঝে সীরাতের আলো ছড়াতে আল ইকরাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

আপডেটের সময় : 02:08:36 pm, Saturday, 12 September 2026