9:08 pm, Tuesday, 22 September 2026

থানারহাট সীমান্তে ইয়াবাসহ ‘ইয়াবা সম্রাট’আটক

নীলফামারী প্রতিনিধিঃনীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল করিম (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বিজিবির দাবি, আটক আব্দুল করিম সীমান্তকেন্দ্রিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। এ সময় তার তিন সহযোগী পালিয়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানারহাট বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৭৯৩/৩-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী মসজিদ (ভূমিহীন পাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপি টহলদল জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র ভারত থেকে ইয়াবা নিয়ে আসার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে সুবেদার মো. আজগর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও আব্দুল করিমকে আটক করা সম্ভব হয়।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আব্দুল করিম ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় তার সহযোগী হিসেবে মো. ফারুক, স্বপন ও খাইরুলের নাম জানিয়েছে বিজিবি।
সীমান্তকে ব্যবহার করে মাদক চোরাচালানের এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ভোররাতে সীমান্তবর্তী এলাকায় মাদক চক্রের অবস্থান ও তৎপরতা ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদারের দাবি উঠেছে।
আটক আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

থানারহাট সীমান্তে ইয়াবাসহ ‘ইয়াবা সম্রাট’আটক

আপডেটের সময় : 09:00:34 am, Saturday, 12 September 2026