9:08 pm, Tuesday, 22 September 2026

টানটান উত্তেজনার ম্যাচে ট্রাইব্রেকারে অবিবাহিতদের হাড়িয়ে বিবাহিতদের জয়

শিবলী ছাদিক,মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদিপুর পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বিবাহিত বনাম অবিবাহিত একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাচজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে কেএসবি ইটভাটা মাঠে তৈরি হয় টানটান উত্তেজনাপূর্ণ পরিবেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) কেএসবি ইটভাটা মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর মন্ডল, সভাপতি প্রাণী চিকিৎসক, শিবগঞ্জ ইউনিয়ন এবং ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহিনুর রহমান, ৭ নং ওয়ার্ড শিবগঞ্জ পৌরসভার কমিশনার পদপ্রার্থী। খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শিপন আকন্দ।
শুরু থেকেই উভয় দল জয়ের লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০-০ গোলে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। পরে খেলার ফলাফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
ট্রাইব্রেকারে অবিবাহিত একাদশকে পরাজিত করে জয় তুলে নেয় বিবাহিত একাদশ। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকরা, দর্শকরাও করতালি ও উল্লাসের মাধ্যমে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন।
খেলা শেষে প্রধান অতিথি মোঃ আবু জাফর মন্ডল বলেন, “যুবসমাজকে মাদক ও অনলাইন গেমের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি হলে তরুণরা সুস্থ ও সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৯ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি এলাকার যুবসমাজকে মাদক, অনলাইন গেমসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলামুখী করা, মাদক ও অনলাইন গেম থেকে দূরে রাখা এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ প্রীতি ম্যাচ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাটি উপভোগ করতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টানটান উত্তেজনার ম্যাচে ট্রাইব্রেকারে অবিবাহিতদের হাড়িয়ে বিবাহিতদের জয়

আপডেটের সময় : 02:16:51 pm, Wednesday, 16 September 2026