11:09 pm, Tuesday, 22 September 2026

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

মোঃ রাসেল ফরাজী,স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটক নারী হলেন আসমা আক্তার মিতু। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের আলী হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মাদক আইনের একটি মামলায় আসমা আক্তার মিতুকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। একই আদালতের অপর একটি মাদক মামলায় তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারি আটক

আপডেটের সময় : 11:35:59 am, Wednesday, 16 September 2026