10:08 pm, Tuesday, 22 September 2026

টেকনাফে চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেরুণতলী রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তাহের (২৫)। তিনি চাকমারকুল ক্যাম্পের ডি/১ ব্লকের ৩৪ নম্বর শেডের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাবিবুল্লাহ এবং মায়ের নাম রেহেনা বেগম।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরুণতলী রাস্তার মাথায় চুরি মামলার এক আসামির অবস্থানের খবর পায় চাকমারকুল এপিবিএন ক্যাম্প। পরে ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহানুর রহমানের নির্দেশনায় দিবাকালীন মোবাইল ডিউটি পার্টি ও এসআই (নিঃ) প্রকাশের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাহেরকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তাহেরের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মামলা নম্বর-৪৯, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। মামলাটিতে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফে চুরি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ

আপডেটের সময় : 03:49:41 am, Wednesday, 16 September 2026