
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্বখাতের আওতায় অভ্যন্তরীন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, কোরবান আলী, ওমর ফারুক রতন, সান্তাহার পৌরসভা শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















