6:40 pm, Tuesday, 22 September 2026

চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর :

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৭১ জন মেধাবী শিক্ষার্থীকে এক জমকালো আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শহরের মুনিরা ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

​জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে জানান, এ বছর পুরো জেলায় ১ হাজার ২২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও কেবল সদর ও হাইমচর উপজেলা থেকেই ৫৭১ জন এই গৌরব অর্জন করেছে।

​শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে জোর দিয়ে প্রধান অতিথি বলেন, “শুধু পাঠ্যবই পড়ার মধ্যে আটকে থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ধর্মীয় চর্চাকেও জীবনের অংশ করে নিতে হবে।” তিনি আরও জানান, চাঁদপুরকে শিক্ষার একটি আদর্শ ও আধুনিক কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। খুব শীঘ্রই জেলার প্রধান কলেজগুলোর মান আরও উন্নত করা হবে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রথম ধাপে ৫০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সহায়তা দেওয়া হবে। এছাড়া সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাস দূর করতে তরুণ প্রজন্মকে পুলিশের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে বলেন, প্রাইভেট পড়ার ছুতো দেখিয়ে ক্লাস কামাই করা যাবে না। মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু পড়াশোনার কাজে ব্যবহারের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষকদের আরও যুগোপযোগী ও স্মার্ট হওয়ার তাগিদ দেন বোর্ড চেয়ারম্যান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। সবশেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার স্মারক তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ৫৭১ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেটের সময় : 03:46:35 pm, Saturday, 12 September 2026