10:07 pm, Tuesday, 22 September 2026

মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারি করণের সিদ্ধান্তে এমপি নয়নকে ফুলের শুভেচ্ছা

মোঃ রাসেল ফরাজী, স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারি করণের সিদ্ধান্ত গ্রহণ করায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনপুরায় প্রথমবারের মতো আগমন উপলক্ষে এমপি নুরুল ইসলাম নয়নকে কলেজের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারি করণের সিদ্ধান্তকে মনপুরার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি করণের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং মনপুরার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারি করণের সিদ্ধান্তে এমপি নয়নকে ফুলের শুভেচ্ছা

আপডেটের সময় : 11:19:08 am, Saturday, 12 September 2026