1. 1newsftware.com@gmail.com : 1news 1news : 1news 1news
  2. dailysomoyersongbad@gmail.com : dailysomoyersongbad : dailysomoyersongbad
  3. news@gmail.com : news :
শিরোনাম
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি:টেকনাফ কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক কুখ্যাত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মাদকের অপব্যবহার রোধ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শুরু থেকেই পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, তাদের কাছে গোপন সংবাদের মাধ্যমে তথ্য আসে যে, মাদক মামলায় আদালত কর্তৃক ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক পরোয়ানাভুক্ত আসামি টেকনাফ উপজেলার কানজরপাড়া এলাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্য ও সোর্সের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ জুলাই) রাত ৮টা ১০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন কানজরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ মুছা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ মুছা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া ডাকঘরাধীন সাতঘরিয়া পাড়ার মৃত আলী আকবরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক নির্মূল এবং আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
দেশের দূর্যোগ ও ক্লান্তি লগ্নে এবং আন্দোলন সংগ্রামে আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে!অভিযোগ স্হানীয়দের মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহত, অপসারণের দাবিতে উত্তাল আদালত প্রাঙ্গণ টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত বাহিনী’র প্রধান স্বপন আটক মনপুরায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছ গ্রামে কোস্ট গার্ডের ত্রান সহায়তা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It