7:28 pm, Tuesday, 22 September 2026

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৭-এর যৌথ দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহেশখালীয়াপাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে পেকুয়া এলাকায় পূর্ববিরোধের জেরে মোহাম্মদ সিফাতসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো কিরিচ, লোহার হাতুড়ি ও লোহার রড দিয়ে বাড়ির মালিক ও তার ছেলের ওপর হামলা করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোহাম্মদ সিফাতকে এজাহারনামীয় ১ নম্বর আসামি করা হয়।
র‌্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে সিফাত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ কোম্পানি) ও র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

আপডেটের সময় : 04:10:06 am, Saturday, 12 September 2026