
মোঃ রাসেল ফরাজী,স্টাফ রিপোর্টার মনপুরা:
ভোলার মনপুরায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটি (CSMC) সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, দ্রুত ও নিরাপদে মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, সাইক্লোন শেল্টার ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারীদের দুর্যোগের আগাম সংকেত পাওয়ার পর করণীয়, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ এবং সুশীলনের আয়োজক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে স্থানীয় পর্যায়ে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
প্রতিবেদকের নাম 
























