9:06 pm, Tuesday, 22 September 2026

কালকিনিতে আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত

রকিবুজ্জামান,মাদারীপুর প্রতিনিধি :

বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বাঁশগাড়ী ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হাবিবুর রহমান আজাদ স্মরণে উপজেলার আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন, এমপি।এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।

বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সী,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন,বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম সরদার,সাধারণ সম্পাদক মামুন তালুকদার, বিশিষ্ঠ ব্যবসায়ী মিরাজ হোসেন হাওলাদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার খাসেরহাট ব্রীজ থেকে সমিতিরহাট লঞ্চঘাট পর্যন্ত নদীপথে এ
নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় ও বিভিন্নস্থান থেকে আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কালকিনিতে আড়িয়াল খাঁ নদে বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেটের সময় : 04:04:01 am, Saturday, 12 September 2026