9:06 pm, Tuesday, 22 September 2026

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (কনসিডিয়াম) মাদরাসার ছাত্র সংসদ ‘মাদানিয়া ছাত্র কাফেলা’র উদ্যোগে ১৪৪৭-৪৮ হিজরি মোতাবেক ২০২৬ শিক্ষাবর্ষের ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম মুফতী ইব্রাহিম খলিল কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুদাররিস মাওলানা শোয়াইব আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা আনোয়ার হোসেন কাজিপুরী।

এসময় বিশেষ অভিব্যক্তি বক্তব্য রাখেন জনাব মাস্টার আশরাফুল আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম ও মুফতী শাহাদাত হোসেন।

৩ দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্বেরাত, হিফজুল কুরআন, হিফজুল হাদীস, হামদ-নাত ও ইসলামী সংগীত, ইসলামের ইতিহাস, বাংলা রচনা, প্রবন্ধ ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে। এছাড়া বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্বেরাত ও বয়ান প্রদর্শনী উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে মাদরাসার ছোট-বড় সকল স্তরের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী মোট ৬৭ জন শিক্ষার্থীর হাতে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে প্রায় ২৫ হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, মাদানিয়া ছাত্র কাফেলা শুধু একটি ছাত্র সংসদ নয়; এটি শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি সারা বছর বক্তব্য, ভাষা ও সাহিত্যচর্চা, লেখালেখি, বিশুদ্ধ ইসলামী সংস্কৃতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, বিতর্কসহ নানা যুগোপযোগী আয়োজন করে আসছে। বার্ষিক এই প্রতিযোগিতাও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ধারাবাহিক আয়োজনের অংশ।

সভাপতির বক্তব্যে মুফতী ইব্রাহিম খলিল কাসেমী বলেন, আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে প্রতিযোগিতাকে আরও ব্যাপক ও প্রাণবন্ত করার পরিকল্পনার কথাও তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

দুপচাঁচিয়ায় যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেটের সময় : 03:50:58 pm, Friday, 11 September 2026