
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু (ময়মনসিংহ):
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বাঁশকুড়ি এলাকাবাসীর উদ্যোগে ১১ সেপ্টেম্বর, শুক্রবার বিকাল ৪টায় আংরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এই খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় দুই শক্তিশালী দল সিনিয়র দল ও জুনি দল। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন এলাকার সাবেক ইউপি মেম্বার হারু।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম সরকার। খেলার উদ্বোধন করেন মিনার ফিস ফিড মিলসের পরিচালক জনাব আলহাজ্ব মোঃ ইলিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতেই এই ক্রীড়া আয়োজন। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে খেলা উপভোগের আহ্বান জানিয়েছে।
প্রতিবেদকের নাম 



















