11:47 am, Thursday, 19 November 2026

কক্সবাজারে সাগরের স্রোতে প্রাণ গেল ৪ পর্যটকের, নিখোঁজ আরও ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ,

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে বেড়াতে এসে কক্সবাজারের হিমছড়িতে সাগরের প্রবল স্রোতে প্রাণ হারিয়েছেন চার পর্যটক। এ ঘটনায় নাফিসুল হক নিবিড় (২২) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার বিকেলে রামু উপজেলার হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নেমে এ দুর্ঘটনার শিকার হন পর্যটকেরা।

স্থানীয় সূত্র জানায়, দুটি পৃথক দলে গোসল করতে নামা পর্যটকদের মধ্যে পাঁচজন স্রোতে ভেসে যান। তাঁদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বুধবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে হিমছড়ির সাগর বিলাস এলাকা থেকে মো. হারুন (২০) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ জামতলা এলাকার বাসিন্দা।

নিখোঁজ নিবিড় ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধারে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার এবং লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

কক্সবাজারে সাগরের স্রোতে প্রাণ গেল ৪ পর্যটকের, নিখোঁজ আরও ১

আপডেটের সময় : 01:16:29 pm, Thursday, 22 October 2026