
আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা ঢাকা শ্রীনগর দোহার সড়কে পাশে অবস্থিত জমি হতে কৃষক শাজাহান তার বোরো ধানের ফলন উত্তোলনের পর একই জমিতে আউশ ধানের বীজ রোপন করেছিলেন ।
জমিতে স্বল্প পরিমাণ ধানের ফলন হওয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান মাড়ায় না করে ঝুঁকিপূর্ণ পরিবেশে ঢাকা শ্রীনগর দোহার সড়কে সনাতন পদ্ধতি অর্থাৎ দু হাতে দুটি লাঠির উপর ভর করে পা দিয়ে ধান মাড়াই করছিলেন ।
এ সময় রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচল করছিল ।
কৃষক শাহজাহানকে প্রশ্ন করা হয় যেভাবে ধান মাড়াই করছেন ঝুঁকিপূর্ণ কিনা ?
উত্তরে তিনি জানান ,নিম্নচাপের ফলে কয়েকদিন মুষল ধারে বৃষ্টি হওয়ায় জমির পাশের উঁচু স্থান ও বাড়ির উঠান কাদা যুক্ত হওয়ায় ও কর্তনকৃত ধান স্বল্প হওয়ায় আধুনিক পদ্ধতিতে ধান মাড়াই না করে ঝুঁকিপূর্ণ পরিবেশে নিজ পা দিয়ে তাকে ধান মাড়াই করতে হচ্ছে ।
তিনি আরো জানান ,ভোর বেলা হওয়ায় যানবাহনের চাপ কম তারপর সতর্কভাবে তিনি ধান মাড়াই করছেন ।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ,ঢাকা শ্রীনগর দোহার সড়কটি একটি ব্যস্ততম সড়ক হওয়ায় যানবাহন চালকদের একটুখানি অসতর্কতার কারণে প্রায় সময় এ রাস্তায় দুর্ঘটনা সংবাদ পাওয়া যায় ।
প্রত্যক্ষদর্শীদের মন্তব্য কৃষক শাজাহান যে ভাবে ধান মাড়াই করছেন তা বিপদজনক ।
এ ভাবে রাস্তার পাশে ধান মাড়াই না করে নিরাপদ স্থানের ধান মাড়াই করা উচিত ।
প্রতিবেদকের নাম 













