9:45 pm, Wednesday, 23 September 2026

টেকনাফে উনছিপ্রাং ক্যাম্পে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০২১ সালের একটি মামলার ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি সেলিম (২৪)কে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এ/৪ ব্লকের একটি বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে রাত্রীকালীন টহল দল ক্যাম্প-২২-এর এ ব্লকে অভিযান চালায়। এ সময় এ/৪ ব্লকের ৫৫৫ নম্বর ঘর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি সেলিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ২০২১ সালের ১৩ জানুয়ারি একটি মামলা দায়ের হয়। মামলাটির জিআর নম্বর ২৮/২১ এবং এতে দণ্ডবিধির ১৪৩, ৩৬৪, ৩৮৫ ও ৩২৩ ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত ১টা ৩৫ মিনিটের দিকে এপিবিএনের স্কটের মাধ্যমে তাকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

টেকনাফে উনছিপ্রাং ক্যাম্পে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

আপডেটের সময় : 09:16:36 am, Wednesday, 23 September 2026