8:18 pm, Tuesday, 22 September 2026

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাস পরিবার- বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান

ইব্রাহিম হাওলাদার,স্টাফ রিপোর্টার:

সৌদি আরবে ১০ বছর কঠোর পরিশ্রম করে কামানো সব সঞ্চয় খুইয়ে এখন নিঃস্ব ও আতঙ্কিত জীবনযাপন করছেন মোঃ সালাম খান। টাকা ফেরত চাওয়ায় উল্টো হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি ও তার পরিবার। বারবার প্রশাসনের কাছে গিয়েও প্রতিকার না পেয়ে অবশেষে তিনি বিচারের দাবিতে লিখিত আবেদন করেছেন।
*ঘটনার বিবরণ:*
ভুক্তভোগী সালাম খান তার আবেদনে উল্লেখ করেন, টাকা পাওনা সংক্রান্ত বিরোধের জেরে তিনি বংশাল থানায় পর্যায়ক্রমে *৩টি জিডি* করেন – তারিখ: ০৯/০৩/২০২৫, ২৮/০৬/২০২৫ ও ১৩/১০/২০২৫। এরপর ২১/০৮/২০২৫ তারিখে একটি অভিযোগ ও ১/০৯/২০২৫ তারিখে ১টি মামলা দায়ের করেন।

কিন্তু অভিযোগ তার, মামলা হওয়ার পরও বংশাল থানা পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। বরং আসামিপক্ষ ১০ জন আইনজীবী নিয়ে কোর্টে আত্মসমর্পণ করে জামিনে বের হয়ে যাচ্ছে এবং আরও বেপরোয়া হয়ে উঠছে।

বাসায় হামলা, স্ত্রী-সন্তান আতঙ্কে:*
সালাম খানের দাবি, গত ১৩/১০/২০২৫ তারিখে আসামিরা আমার বাসা হামলা চালায়। হামলার ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে। শুধু তাই নয়, তার স্ত্রী *মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের* একজন মেধাবী শিক্ষার্থী। আসামিরা তাকে রাস্তায় দেখলেই অপহরণের হুমকি দিচ্ছে। এ কারণে গত ৩ মাস ধরে সালমান খানের স্ত্রী পরিবারে ছেলে সন্তান কোথায় চলাফেরা করতে পারছে না তাদেরকে হুমকি দিয়ে রাখছে

তিনি আরও জানান, ছোট ২টি বাচ্চা নিয়ে তিনি এখন মানবেতর ও ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন। পুলিশ, ডিবি ও আর্মির কাছে গিয়ে ছিলাম কোন সমাধান আসেনি আমি একজন সৌদির পরবাসী আমি কি এ দেশে বিচার সঠিক পাবো না গণতান্ত্রিক বাংলাদেশ সরকার তারেক রহমানের দৃষ্টি

প্রবাসীর কান্না:
আবেদনে সালাম খান লিখেন, “বিগত ৯ বছর যাবৎ ঘুরেও আমি আমার টাকা ফেরত পাইনি। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। ১০ বছরের আয়কৃত টাকা বিচারের মাধ্যমে ফেরত পেতে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

সৌদিতে ১০ বছর রক্ত-ঘাম ঝরানো টাকা লুট হয়ে গেছে।
বিচার চাইতে গিয়ে এখন নিজের বাসায়ই নিরাপদ নেই প্রশাসন কেন নড়েচড়ে বসছে না উচিত প্রশাসনের নড়েচড়ে উঠা

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

১০ বছরের রেমিটেন্স লুট, হামলা-মামলায় জর্জরিত প্রবাস পরিবার- বংশালে বিচার না পেয়ে প্রশাসনের দ্বারস্থ সৌদি প্রবাসী সালাম খান

আপডেটের সময় : 03:24:05 pm, Friday, 11 September 2026