12:10 pm, Friday, 20 November 2026

সাতকানিয়ায় ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, 

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের নয়টি মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি আব্দুল মাবুদকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুল মাবুদ সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগমের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মাবুদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে নয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

সাতকানিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার মুঠোফোন ও টাকা

সাতকানিয়ায় ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেটের সময় : 06:21:25 pm, Saturday, 24 October 2026