
মোঃ কাউছার পাটোয়ারী,নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মো. ফজলুল করিম। তিনি ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন, সুখ-দুঃখে পাশে থাকা এবং জনগণের অধিকার সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।
মো. ফজলুল করিম দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি সাবেক যুগ্ম আহ্বায়ক, হাজীগঞ্জ উপজেলা যুবদল এবং সাবেক সভাপতি, ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদল-এর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থেকে তিনি কর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ফজলুল করিম একজন সৎ, পরোপকারী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজ, সামাজিক সংকট এবং বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল করিম বলেন—জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। ১নং রাজারগাঁও ইউনিয়নের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিষদ গঠনই আমার মূল লক্ষ্য। আমি দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সকলের সেবা করতে চাই। এলাকার মুরুব্বী, তরুণ সমাজ ও সর্বস্তরের জনতা আমাকে যেভাবে সমর্থন দিচ্ছেন, তাতে আমি আশাবাদী। ইউনিয়নবাসীর সেবা করার জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
প্রতিবেদকের নাম 



















