8:18 pm, Tuesday, 22 September 2026

যুক্তরাজ্য সফরে ESDO’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

মোঃ হাবিব ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি:

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং Start Humanitarian Hub Bangladesh-এর চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারত্ব, জলবায়ু-সহনশীলতা, মানবিক কার্যক্রম, গবেষণা, প্রযুক্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নবিষয়ক বিভিন্ন বৈঠক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে থাকবেন Eco College-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার এবং Youth Engagement-এর টিম লিডার শাশ্বত জামান।

সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের মাঠপর্যায়ের উন্নয়ন অভিজ্ঞতা, স্থানীয় নেতৃত্ব, গবেষণা ও উচ্চশিক্ষা, জলবায়ু-সহনশীলতা, মানবিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিজ্ঞতাকে আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন ও অংশীদারত্বের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা।

বাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা নিয়ে বৈঠক

সফরের অংশ হিসেবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর University of Bath-এর Department of Social and Policy Sciences-এর অধ্যাপক ও গবেষকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।

Professor Joe Devine ও Dr Mathilde Maîtrot-এর সঙ্গে এসব বৈঠকে ESDO ও University of Bath-এর বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে।

এ ছাড়া postgraduate student placement programme, যৌথ গবেষণা, community-led development, climate resilience and Just Transition, সামাজিক সুরক্ষা, জীবিকায়ন, চরম দারিদ্র্য, locally led humanitarian action, যুব দক্ষতা, জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি এবং applied research নিয়ে মতবিনিময় হবে।

‘Leveraging Research for Change’ উদ্যোগের আওতায় গবেষণাকে নীতি ও বাস্তব উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করা, যৌথ গবেষণা ও প্রকাশনা, working paper series, আন্তর্জাতিক সম্মেলন এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসবে।

পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ সরকারের অনুমোদন পাওয়া Eco University of Science & Technology (EUST)-এর পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, ব্যবহারিক ও মাঠভিত্তিক শিক্ষা, গবেষণার সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

অক্সফোর্ড ওয়ার্ল্ড ফোরামে বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরবেন আগামী ২৯ সেপ্টেম্বর University of Oxford-এর Smith School of Enterprise and the Environment আয়োজিত ‘World Forum on Enterprise and the Environment 2026’-এ ডেলিগেট হিসেবে অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।

দিনব্যাপী এই ফোরামে বৈশ্বিক বাণিজ্যব্যবস্থার ভবিষ্যৎ, Green Geoeconomics, জলবায়ু মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, Paris 2.0, জলবায়ু সহযোগিতা, চরম তাপ মোকাবিলায় বহুমুখী সহনশীলতা এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় জলবায়ু নেতৃত্ব নিয়ে আলোচনা হবে।

এ আয়োজনে বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, স্থানীয় নেতৃত্বাধীন উন্নয়ন, দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম, জলবায়ু অর্থায়ন এবং গ্লোবাল সাউথের সিভিল সোসাইটি সংগঠনগুলোর অভিজ্ঞতা আন্তর্জাতিক বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন তিনি।

Start Network-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগামী ৩০ সেপ্টেম্বর লন্ডনের FORA, 60 London Wall-এ Start Network-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান। বৈঠকে ESDO, Start Network এবং Start Humanitarian Hub Bangladesh-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি স্থানীয় নেতৃত্বাধীন মানবিক কার্যক্রম, দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম, জলবায়ু-সহনশীলতা, ঝুঁকি অর্থায়ন এবং মানবিক কার্যক্রমের স্থানীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।

বাংলাদেশের স্থানীয় সংগঠনগুলোর নেতৃত্বে মানবিক কার্যক্রম পরিচালনা, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও অর্থায়ন, স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বকে আন্তর্জাতিক মানবিক ব্যবস্থায় আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হবে।

ক্যামব্রিজে টেকসই প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক ফোরাম

সফরের শেষ পর্যায়ে আগামী ১ অক্টোবর University of Cambridge-এর Cambridge Institute for Sustainability Leadership (CISL)-এ অনুষ্ঠিত Sustainable Technology Innovation Forum-এ অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান। CISL তাঁর অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানিয়েছে ESDO।

CISL ও তাইওয়ানের National Institute of Applied Research (NIAR)-এর সহযোগিতায় আয়োজিত এ ফোরামে সরকার, একাডেমিয়া, শিল্প, বিনিয়োগ খাত এবং উদ্ভাবন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

আলোচনায় সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এজ কম্পিউটিং, স্মার্ট স্বাস্থ্যসেবা এবং টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মতো বিষয় গুরুত্ব পাবে।

ফোরামে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রযুক্তির অন্তর্ভুক্তিমূলক ব্যবহার, ESDO-এর ডিজিটাল রূপান্তর, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্যাশলেস ক্ষুদ্রঋণ, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উন্নয়ন কার্যক্রমে উদীয়মান প্রযুক্তির সম্ভাবনা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।

আন্তর্জাতিক অংশীদারত্ব আরও জোরদারের প্রত্যাশা

সফর প্রসঙ্গে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করা নয়; বাংলাদেশের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান ও আমাদের উদ্ভাবনকে বিশ্বের মানসম্পন্ন গবেষণা, শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করা।”

তিনি আরও বলেন, “EUST-এর মাধ্যমে আমরা এমন একটি উচ্চশিক্ষা ও গবেষণা পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে আন্তর্জাতিক মানের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

যুক্তরাজ্য সফরে ESDO’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান

আপডেটের সময় : 12:15:14 am, Thursday, 17 September 2026