8:18 pm, Tuesday, 22 September 2026

মদনে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নারীসহ দুই পক্ষের ১২ জন আহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী নওদার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় নারীসহ দুই পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রাবেয়া (৬০), এরশাদ (৪২), শফিক (২৮), রুমা (৩৬) ও হারুন (৫৭) রয়েছেন। এছাড়া চম্পা, মাসুদ, রুমান, সামিম, এমদাদ ও সোহেল মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে কদমশ্রী নওদা এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে একটি পক্ষের বাড়িতে হামলা চালানো হলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহত এরশাদ জানান, “দুপুর ১২টার দিকে সিরাজুল আমার কাছে আমার ছেলেকে শাসন করার জন্য বিচার দেন। পরে আমি বাড়িতে চলে আসি। দুপুর ১টার দিকে সিরাজুল লোকজন নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালান।”
অভিযোগের বিষয়ে সিরাজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি এ ব্যাপারে সঠিক কিছু জানি না। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।”

এ বিষয়ে মদন থানার ওসি (তদন্ত) ওয়াসিম কুমার জানান,এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

মদনে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নারীসহ দুই পক্ষের ১২ জন আহত

আপডেটের সময় : 12:59:34 pm, Friday, 11 September 2026