8:50 pm, Wednesday, 23 September 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরে জেলেদের ক্ষোভ

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী):
হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ায় পটুয়াখালীর উপকূলীয় মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের জেলেদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি প্রয়োজনে জেলেদের জন্য ভর্তুকির দাবি জানিয়েছেন তারা।
মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরজুড়েই ইলিশের কাঙ্ক্ষিত আহরণ না হওয়ায় লোকসানে রয়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এর মধ্যে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে।
ট্রলার মাঝি সুলতান বলেন, “ধারদেনায় জর্জরিত হয়ে পড়েছি। এর মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বৃদ্ধি পাওয়ায় আমাদের ব্যয় অনেক বেড়ে গেছে। এটি জেলেদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা।”
জেলে সোবাহান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণ—সব ক্ষেত্রেই খরচ বাড়বে। এতে মৎস্য খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা অথবা জেলেদের জন্য ভর্তুকির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
পটুয়াখালী জেলায় প্রায় ৭০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। এর বাইরে অনিবন্ধিত জেলের সংখ্যাও অর্ধলক্ষের বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মহিপুরে জেলেদের ক্ষোভ

আপডেটের সময় : 09:33:15 am, Wednesday, 23 September 2026