8:16 pm, Tuesday, 22 September 2026

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার- গ্রেপ্তার-৯

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ একজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তার হয়েছেন নয়জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. শাকিল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রামচন্দ্রপুর এলাকার মো. হাইয়ুমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৃথক অভিযানে দুটি সিআর পরোয়ানাভুক্ত মো. রুবেল (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়ার নাইঘর এলাকার বাসিন্দা ও হোসাইন মোটরসের স্বত্বাধিকারী।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে জালাল আহম্মেদ (৪৫), জাহিদুল ইসলাম ওরফে মেহেদী (২৬), মো. কাউছার মোল্লা (৩২), মো. মাসুম (৪২), মো. সোহেল আহম্মেদ (৩৮), মো. ইসমাইল (৩০) ও গোলাম মোস্তফা (৪০)-কে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।এ ছাড়া বিভিন্ন মামলায় আরও চারজনকে রিমান্ডের আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি

জনপ্রিয় পোস্ট

ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজা উদ্বার- গ্রেপ্তার-৯

আপডেটের সময় : 08:45:13 am, Friday, 11 September 2026